কুষ্টিয়া ইবি থানাধীন রাজাপুরের হালিম মালিথার ছেলে সবুজ মালিথার কলিজার টুকরা (হামে আক্রান্ত) ৬ মাসের শিশুপুত্র সাইফান কে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সন্তানের প্রাণ বাঁচাতে যুদ্ধ করে নিয়তির কাছে হেরে গেলো বাবা মা! সাইফানকে সুস্থ করে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারলনা চিকিৎসকরা। সাইফান হামে আক্রান্ত হয়ে ১৫ দিন যাবৎ বাঁচার জন্য লড়েছে। সেখানে ৩দিন অপেক্ষা করেছে আই সি ইউতে সিরিয়াল পাওয়ার জন্য এবং আই সি ইউতে সিরিয়াল পেতে ডাক্তারের কাছে ধর্ণা দিলে রাজশাহী মেডিকেলে চিকিৎসকরা বলেছেন, কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসকরা কি করেন,রোগী গুলো এমন ইমারজেন্সি পর্যায়ে যাওয়ার পরে কেন তারা এখানে (রাজশাহী) পাঠাচ্ছেন…..?
রাজশাহী মেডিকেলে আই সি ইউ তে কুষ্টিয়ার আরো ২/৩টা হামে আক্রান্ত শিশু রোগী ভর্তি রয়েছে।,তাদের পরিস্থিতি ও ভালো না,এতে বোঝা যায় কুষ্টিয়ার হামের পরিস্থিতিও ভালো নয়!
এই পরিস্থিতিতে সবাই সচেতন থাকুন, শিশুদের টিকা দেওয়ার সুযোগ থাকলে টিকা দিন,আক্রান্ত শিশুদের যত দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করুন!