। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে শালদা গ্রামের সরোয়ার পরামানিকের দুই ছেলে— হোসাইন মাহমুদ ও হাসানুর রহমান আ’হত হন। আ’হতদের মধ্যে হাসানুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গুরুতর আহত হোসাইন মাহমুদ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হোসাইন মাহমুদ ও শহিদুলের মধ্যে বিরো’ধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হলে ৩০ এপ্রিল উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে কথা কা’টাকা’টি থেকে হা’তাহা’তির ঘটনা ঘটে। এতে হোসাইন মাহমুদ পড়ে গিয়ে মাথায় গুরুতর আ’ঘাত পান। ঘটনার পর রাত ৯টার দিকে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে এলাকায় উ’ত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।