মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে একটি বাড়িতে ঢুকে পড়ে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস। এ ঘটনায় আরশাদ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ওই মাইক্রোবাস থেকে প্রায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।