ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক দুই নারী

Oplus_131072

চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় মাদকসহ দুই নারী আটক হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আলোচিত মাদক ব্যবসায়ী সিপরা পরিবার বিভিন্ন ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। মাদকের চালান পৌঁছে দিয়ে যাওয়ার সময় দুই নারী স্থানীয়দের হাতে আটক হন। পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ রানা জানান, সিপরার পুরো পরিবারসহ শন্তিপাড়ায় বসবাসরত তাদের আত্মীয়স্বজন প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এ বিষয়ে সদর থানায় মৌখিক অভিযোগও করেছেন, কিন্তু প্রশাসের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর