দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে অবশেষে গতকাল রবিবার (১৯ এপ্রিল) মারা গেছেন আমজাদ হোসেন। পরিবারের শোক তখনও কাটেনি, এর মধ্যেই ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। ছেলের দাফন সম্পন্ন করতে গিয়ে কবরস্থানেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন বাবা নুর ইসলাম। উপস্থিত স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাকে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর ইসলাম।