ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি

তীব্র বিদ্যুৎ সংকটে জনগন হায় হায় করছে

Oplus_131072

তীব্র বিদ্যুৎ সংকটের কারণে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন আইয়ুবী বলেন, “বিদ্যুৎ না থাকার কারণে আমার এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। চতুর্দিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা উত্তরণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ জানান।

কাপাসিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরে সালাউদ্দিন আইয়ুবী ধাধারচর এলাকাকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকার নিকটবর্তী হওয়ায় ধাধারচর পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। তিনি পর্যটন মন্ত্রীকে এলাকাটি সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমি পর্যটন মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি সুযোগ হলে এলাকাটি সফর করুন এবং সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটন আওতায় নিয়ে আসুন।”

বক্তব্যের শেষ দিকে সালাউদ্দিন আইয়ুবী সংসদের বিভিন্ন পণ্য ও সরঞ্জাম ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন। তিনি বলেন, যে ক্যামেরা ১৮ লাখ টাকায় কেনার কথা ছিল, তা কেনা হয়েছে ৫৮ লাখ টাকায়। আবার যে জিনিস ৪ হাজার টাকায় কেনার কথা, সেটি কেনা হয়েছে ২১ হাজার টাকায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতেও বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে। এমন দুর্নীতি যেন আর না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর