ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ()

ইবির শিক্ষিকা রুনা হত্যার প্রধান আসামির ২ দিনের রিমান্ড মন্জুর

Oplus_131072

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকান্ডের প্রধান আসামি ফজলুর রহমানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুষ্টিয়ার আদালত। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজলুরকে গ্রেফতার দেখানোর পরপরই আমরা সাতদিনের রিমান্ড আবেদন করেছিলাম। এরপর আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। বাদীপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ সাইদ বলেন, কুষ্টিয়ার আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে। গত ৪ মার্চ বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে খুন হন। এ সময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় কর্মচারী ফজলুর রহমানকে উদ্ধার করা হয়। পরে হত্যা মামলার প্রধান আসামি ফজলুরকে চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামি- সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস এবং ওই বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ।


     এই বিভাগের আরো খবর