ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

অপেক্ষা দিন গুনছে স্থানীয় নির্বাচন

রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হলেও এখনো নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের উদ্যোগ শুরু হয়নি।নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় সময় ও নীতিগত সিদ্ধান্তের অভাবে পুরো প্রক্রিয়ায় ধীরগতি দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচন আয়োজনের কোনো চিঠি না আসায় ইসি আপাতত তাদের অভ্যন্তরীণ প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন আয়োজনের বিষয়টি সামনে আসে। সে সময় তিন সিটির নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। তবে বর্তমান নির্বাচিত সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের রদবদল ঘটে। মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অচলাবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার সকল সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।


     এই বিভাগের আরো খবর