ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের আশ্বাস শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের

Oplus_131072

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সোমবার (১৩ এপ্রিল) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার শেষে ঢাকা ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিনিধি দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শাখা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, এখন ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আগেও এসেছি এবং আগামীতেও আসবো। আপনাদের সুখ দুঃখের সাথী হবো।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এই মহাসড়কটি সংস্কারের পক্ষে সম্মতি জানান।

জানা গেছে, এদিন দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী।


     এই বিভাগের আরো খবর