ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইবি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গুচ্ছের বাইরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৩৯ ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ৮৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন; যা মোট পরীক্ষার্থী ৯২.৫ শতাংশ। ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতেই ফলাফল প্রকাশ হতে পারে। ডি ইউনিটভুক্ত ৪টি বিভাগের (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য) ৩৩০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং ইউনিট সমন্বয়কারী কক্ষ পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর