ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে ডা. শফিকুর রহমান।

Oplus_131072

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে শিরোনামে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, জনগণের রায়ে আমরা সরকার গঠন করতে পারলে আমাদের ওয়াদা বাস্তবায়নের কথা দিয়েছিলাম। বিএনপিও ওয়াদা দিয়েছিল। ৩১ দফা সংস্কারের কথা বার বার বলে। এর প্রথম দফাই ছিল, তারা সংবিধান সংস্কার করবে। এখন তার এর বিপক্ষে অবস্থান নিয়েছে।সুতরাং, তার শুধু জাতির সঙ্গে না, তাদের সংস্কারর দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে, যিনি ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটি মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা! কিন্তু আফসোস! ক্ষমতার চেয়ার সম্ভবত এ রকমই নির্মম যে, মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না।

তবে নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার পাঁয়তারা করলে রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে এবার। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপি গর্ব করে বলে, একাত্তর, নব্বই ও চব্বিশও তাদের। সব তাদের! আর কারও কিছু নেই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি।

তবে একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন। কিন্তু প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। তিনি যুদ্ধ করেছেন, সেজন্য তাকে আমরা অবশ্যই সম্মান করি। ‍কিন্তু এককভাবে যদি এক ব্যক্তিকেই সব কিছু দিয়ে দেয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে! এটা যুদ্ধকে কুক্ষিগত করা। যারা ফ্যাসিবাদী আমলে ছিলেন, তারাও এভাবে করেছেন।

তারা সেটা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল, চোর-কোনো কিছু বলতেই বাদ দেননি। এখন আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না।

সভায় জুলাই আকাঙ্ক্ষা যদি সংসদে বাস্তবায়ন না হয়, গণভোটের রায়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফয়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা।


     এই বিভাগের আরো খবর