ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে কুষ্টিয়ার দুই ভাইয়ের মৃ*ত্যু

Oplus_131072

খেলার সময় পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই আপন ভাইয়ের মৃ*ত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

মৃ*ত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া।

নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসায় পড়ে। শুক্রবার বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় পুকুরে বল পড়ে গেলে এক ছেলে তা তুলতে গিয়ে ডুবে যায়। পরে আরেক ছেলে ভাইকে বাঁচাতে গিয়ে দুজনেই একসঙ্গে তলিয়ে যায়।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যাচ্ছিল না। পরে এক নারীর চিৎকার শুনে তারা পুকুরে নেমে খোঁজাখুজি করেন। এরপর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ*ত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃ*ত্যু মামলা নেওয়া হবে।’


     এই বিভাগের আরো খবর