ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ায় কাটাইখানার মোড় দোকান উচ্ছেদ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়া শহরের ২য় প্রানকেন্দ্র কাটাইখানার মোড়। এখানে অবস্থিত কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, পাওয়ার ডিস্ট্রিবিউশন(পিডিবি),সরকারি স্কুল, মসজিদসহ বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। আর এই সব প্রতিষ্ঠানকে ঘিরে কুষ্টিয়ার কাটাইখানার মোড়ে গড়ে উটেছে এক অনেক ব্যাবসা প্রতিষ্ঠান।এখানে গড়ে প্রতিদিন প্রায় বিশ থেকে ত্রিশ হাজার লোকের আনাগোনা থাকে।এই জনবহুল এলাকাকে কেন্দ্র করে গোড়ে উঠেছে প্রাই ৬০ টিরও বেশি ব্যাবসা প্রতিষ্ঠান।যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাঁটটি পরিবারে রুটি রুজির ব্যাবস্থা হয়।এই দোকানঘর গুলো দিয়ে বা ব্যাবসা করে নিজেদের সংসার বাচ্চাদের লেখাপড়া সহ জীবন যাপন চলে।তবে সম্প্রতি জানা গেছে সরকারের উন্নয়নমূলক কাজের উদ্দেশ্যে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগ নিয়েছে এই ৬০ টি দোকানঘরের বরাদ্দ বাতিল করে রোডকে পরিসর করার লক্ষ্যে ভেঙে দেয়া হবে।অলরেডি দুই দফা নোটিশ করা হয়েছে এইসব দোকান মালিকদের।এবং সেখানে বলা হয়েছে ৮ ই এপ্রিল এই দোকানঘর গুলো অপসারণ করা হবে।তারই ধারাবাহিকতায় ৭ এপ্রিল কুষ্টিয়া ডিসি কোট চত্তরে দোকান মালিক ও ভাড়াটিয়াগন এক বিক্ষুব্ধ মানব বন্ধন করেন।উক্ত মানববন্ধনে তাদের পরিবার পরিজন নিয়ে সকলে ছুটে আসেন।তাদের দাবী হয় কুষ্টিয়া পৌরসভাকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে অথবা তাদেরকে বিকল্প কোন ব্যাবস্থা করে দিতে হবে।নতুবা তারা তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়বে।কর্মহীন হয়ে পড়বে অসংখ্য মানুষ। তাদের জন্য মানবিকতার সহানুভূতির চোখে দেখে নতুবা তারা কাটাইখানার মোড়সহ কুষ্টিয়া শহরকে অচল করে দেওয়ার ঘোষণা দেন।মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে করে ডিসি অফিসে স্বারকলিপি জমা দেন।


     এই বিভাগের আরো খবর