ফরিদপুরের ভাঙ্গায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আলমগীর বিলুয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ফরিদপুরের ভাঙ্গায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আলমগীর বিলুয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ী আলমগীর বিলুয়াকে জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।