পিরোজপুরে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে পেট্রল পাম্পগুলোতে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি শুরু হয়েছে। নির্ধারিত নিয়ম মেনে ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে সিরিয়াল ধরে দেওয়া হচ্ছে তেল।
আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে তেল বিতরণ শুরু হয়। এ সময় মোটরসাইকেলচালকদের হেলমেট ও যানবাহনের রেজিস্ট্রেশন যাচাই করে তেল দেওয়া হয়।