ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি

এনসিপির সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী

Oplus_131072

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণে সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তরে (ডিএনসিসি) লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আবদুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি জানান আখতার হোসেন। দাবিগুলো হলো-
উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না, যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।


     এই বিভাগের আরো খবর