ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় ৭০ পিছ ইয়াবাসহ আটক এক

Oplus_131072

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭০ (সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার।গ্রেফতার-০১ (এক) জন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/ মোঃ আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) শ্রী রমেন কুমার সরকার, এএসআই(নিঃ) মোঃ রজিবুল হক, এএসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন সাদেক আলী মল্লিকপাড়া আসামী মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মৃত শহিদুল হক, গ্রাম- কেদারগঞ্জ নতুন পাড়া (সাদেক আলী মল্লিকপাড়া), থানা ও জেলা- চুয়াডাঙ্গা’র বসতঘরের সামনে হতে আসামীকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ৭০ (সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


     এই বিভাগের আরো খবর