ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

ফেরিঘাটে বাস ডুবিতে ৪ জনের মরদেহ উদ্ধার ৩ জনের দাফন সম্পন্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবি: কুষ্টিয়ার ৪ জনের মরদেহ উদ্ধার, তিনজনের দাফন সম্পন্ন

কুষ্টিয়া,বৃহস্পতিবার ২৬ মার্চ:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এরমধ্যে তিনজনের দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন,কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩) এবং সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।

নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সদর উপজেলার জুগিয়া গ্রামে মর্জিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় পৌঁছায়।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান,”খোকসায় নিহত আরও দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। রাজীব বিশ্বাসের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।”

এরআগে বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ ৮জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল।এরপর বিকাল সাড়ে ৫টার দিকে ফেরিতে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।এসময় বাসে চালক ও হেল্পারসসহ অন্তত ৫০ জন যাত্রী ছিল।

ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর