ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩

২৬ শে মার্চে বিএনপির কর্মসুচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।


     এই বিভাগের আরো খবর