ঢাকা, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ()

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মহানুভবতা

Oplus_131072

পঞ্চগড়ের বোদা উপজেলার ভ্যানচালক মোজাফফর আলী (৭৪)। জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উপলক্ষে এলাকায় অবস্থানকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেহরির সময় ঘটনাটি জানতে পারেন। পরে সকালেই তিনি ছুটে যান মোজাফফর আলীর বাড়িতে।

সেখানে গিয়ে তিনি নগদ টাকা, শাড়ি-লুঙ্গিসহ ঈদ উপহার সামগ্রী তুলে দেন এবং পুলিশের সহায়তায় চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যানটি উদ্ধার না হলে নতুন ভ্যান কিনে দেওয়া হবে আপনাকে।

তবে অপেক্ষা করতে হয়নি এতটা সময়। বৃদ্ধের কষ্ট দেখে মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি নতুন ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সেমাই, চাল, ডাল ও নগদ অর্থসহ ঈদের উপহার সামগ্রীও প্রদান করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজে কেউ বিপদে পড়লে আমাদের সবারই উচিত তার পাশে দাঁড়ানো। এভাবেই মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ বাড়বে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অনেক খুশি হয়েছি প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে একটি নতুন ভ্যান পেয়ে। তিনি প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়েও আনেন।


     এই বিভাগের আরো খবর