ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

এগারো জেলায় বৃষ্টিপাত শুরু

Oplus_131072

ঢাকা ও এর আশপাশসহ দেশের ১২টি জেলায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে উল্লিখিত ১২টি জেলার নদীবন্দরগুলোকে ‘২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত’ দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর