ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার কাজ শুরু হলেও ট্রেন চলাচল সচল হতে আরো ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যায় লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসেছে।

রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কাজ পুরোদমে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, সারা রাতের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এ সময় তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তার খাতিরে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তত আছে।

আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই লাইন সচল হবে। সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী দল এসে লাইন ক্লিয়ার করতে অন্তত ৮-১০ ঘণ্টা সময় লাগবে।


     এই বিভাগের আরো খবর