ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গা সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার’ জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার টাকার ২ হাজার ২৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (১২ই মার্চ) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল

সাড়ে ৭টার সময় মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৫-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠের পাকা রাস্তার পাশে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ২৫০ পিস ভারতীয় ওষুধ। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। অভিযানে নেৃতত্বে দেন হাবিলদার ইছাববর আলী


     এই বিভাগের আরো খবর