ব্যারেল প্রতি তেল ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকার বেশি) হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন।’ তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এ হুঁশিয়ারি দিয়েছেনবুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বিশ্বকে সতর্ক করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের হুমকি দেন।এক বিবৃতিতে মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত। তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।
এদিকে ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’। তাই ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন।