ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬ ()
শিরোনাম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের হাতে যদি কিছু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে…আজকাল একটা আওয়াজ উঠছে যে তাদের (ভুক্তভোগী) কি মামলা করার অধিকার নেই? কেন ইনডেমনিটি দিলেন?’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গুলিতে ১৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো কর্মকাণ্ড এমন হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে…আমরা তো সবকিছুকে মানবাধিকার লঙ্ঘন বলতে পারব না।আমাদের অবস্থান হলো আমরা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি। এটাতে আমাদের সম্মত থাকতে হবে জাতীয় ভিত্তিতে।’ এই দায়মুক্তির বিষয়ে জাতীয়ভাবে ঐকমত্য হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘লাখ লাখ মামলাবাজির মধ্য দিয়ে দেশে শান্তি স্থাপন করা যাবে না।


     এই বিভাগের আরো খবর