ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্প উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠিত Headline Bullet পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Headline Bullet কালিমন্দিরে চুরি Headline Bullet জামিন পেলেন আনিস আলমগীর Headline Bullet ৯০ পিছ টাপেন্ডলসহ আলমডাঙ্গায় দুজন গ্রেফতার Headline Bullet রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে মামলা প্রত্যাহারে কমিটি গঠন Headline Bullet সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন অনেক মার্কিন সেনা Headline Bullet আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে Headline Bullet কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি Headline Bullet মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন নিয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি

পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পলাশবাড়িয়া থানা পুলিশ। বুধবার ১১ মার্চ পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়া পাকুর (ইটভাটা সংলগ্ন) নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতক নামা ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখে থানা পুলিশকে অবগত করেন। এরপর পলাশবাড়ী থানার কর্মরত এস আই বাশার তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাত নামা বাস অথবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণ স্থানীয়দের।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার এস আই বাশার এ প্রতিবেদককে জানায়,আমরা লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করতেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় সনাক্ত করতে পারে নাই থানা পুলিশ।


     এই বিভাগের আরো খবর