চব্বিশের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন নিয়ে সদ্য সাবেক প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ তদন্তে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।
কমিটির নেতৃত্বে আছেন, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে কমিটিতে আছেন সিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং প্রসিকিউশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজেই কমিটি গঠেনের তথ্য নিশ্চিত করেন।