ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Headline Bullet কালিমন্দিরে চুরি Headline Bullet জামিন পেলেন আনিস আলমগীর Headline Bullet ৯০ পিছ টাপেন্ডলসহ আলমডাঙ্গায় দুজন গ্রেফতার Headline Bullet রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে মামলা প্রত্যাহারে কমিটি গঠন Headline Bullet সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন অনেক মার্কিন সেনা Headline Bullet আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে Headline Bullet কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি Headline Bullet মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন নিয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি Headline Bullet আমাদের আন্তরিক সতর্কবার্তা দেওয়ার সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে এরদোয়ান

ওসমান হাদির হত্যাকাণ্ড আলোচনার বাইরে হাদি হত্যার আসল খুনি : সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় একটা বড় ভুল বারবার করা হচ্ছে—খুনি আর শ্যুটারকে এক করে ফেলা। অথচ এই দুইটা জিনিস এক না। হাদির হত্যাকাণ্ডে অমীমাংসিত প্রশ্ন, হুকুমদাতা কে?

সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হাদি হত্যা নিয়ে মতামত ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রথমত কোনো হত্যাকাণ্ডে যে ট্রিগার টানে, সে সব সময় প্রকৃত খুনি হয় না।সে হতে পারে একজন ভাড়াটে, একজন ব্যবহৃত মানুষ অথবা পুরো পরিকল্পনার সবচেয়ে নিচের স্তরের অংশগ্রহণকারী। কিন্তু হত্যার সিদ্ধান্ত কে নিয়েছে, পরিকল্পনা কে করেছে, নির্দেশ কে দিয়েছে—প্রকৃত দায় সেখানেই।

তিনি আরো লেখেন, শ্যুটারকে আটক করার এই বয়ানের ভেতরে কি সত্যিই হত্যার মূল পরিকল্পনাকারীর কোনো আলোচনা আছে? হাদির খুনি সেই ব্যক্তি বা গোষ্ঠী, যে হত্যার হুকুম দিয়েছে। যে পুরো অপারেশনের পরিকল্পনা করেছে, যে জানত কেন এই হত্যা দরকার।


     এই বিভাগের আরো খবর