ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্প উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠিত Headline Bullet পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Headline Bullet কালিমন্দিরে চুরি Headline Bullet জামিন পেলেন আনিস আলমগীর Headline Bullet ৯০ পিছ টাপেন্ডলসহ আলমডাঙ্গায় দুজন গ্রেফতার Headline Bullet রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে মামলা প্রত্যাহারে কমিটি গঠন Headline Bullet সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন অনেক মার্কিন সেনা Headline Bullet আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে Headline Bullet কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি Headline Bullet মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন নিয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি

কুষ্টিয়া সীমান্তে অভিযান ১৪ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

 কুষ্টিয়া

 ০৯ মার্চ ২০২৬,

কুষ্টিয়া সীমান্তে অভিযান ১৪ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে, ৮ মার্চ সন্ধ্যায় রংমহল মাঠ এলাকায় অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে রাত ১০টার দিকে কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ ও ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।  

এছাড়া রাত ১০টার সময় চিলমারী বিওপির আলিমডোবা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।  

বিজিবি জানায়, উদ্ধার করা এসব মাদক, ওষুধ ও ভারতীয় পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ ৪১ হাজার ৯০০ টাকা। আইন অনুযায়ী সেগুলো ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


     এই বিভাগের আরো খবর