ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দিনভর অভিযান, আটক ১২ Headline Bullet ভারতে গ্রেপ্তার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদের দাবি Headline Bullet ওসমান হাদির হত্যাকাণ্ড আলোচনার বাইরে হাদি হত্যার আসল খুনি : সালাহউদ্দিন আম্মার Headline Bullet ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা  Headline Bullet জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ Headline Bullet দুদকের মহাপরিচালককে ছিনতাই: গ্রেপ্তার ২ Headline Bullet কুষ্টিয়া সীমান্তে অভিযান ১৪ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার Headline Bullet জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কঠোর নির্দেশনা Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম

পরিবারের কাছ থেকে মাদকের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজেদের বসতঘরে আগুন দিয়েছেন

এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই যুবকের নাম বিশ্বজিৎ রায় (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারকে নানাভাবে হয়রানি করতেন। তাঁর অত্যাচারে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেন। কিছুদিন আগে তাঁরা বাড়িতে ফিরে আসেন।বিশ্বজিতের বাবা অতুল রায় বলেন, তাঁর ছেলে মাদকের টাকার জন্য প্রায়ই তাঁদের হয়রানি করতেন। আজ টাকা চাইলে পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে কেরোসিন ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎকে স্থানীয় লোকজন একটি গাছে বেঁধে রাখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু পুড়ে যাওয়া ঘরটি তাঁর বাবার, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর