ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দিনভর অভিযান, আটক ১২ Headline Bullet ভারতে গ্রেপ্তার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদের দাবি Headline Bullet ওসমান হাদির হত্যাকাণ্ড আলোচনার বাইরে হাদি হত্যার আসল খুনি : সালাহউদ্দিন আম্মার Headline Bullet ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা  Headline Bullet জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ Headline Bullet দুদকের মহাপরিচালককে ছিনতাই: গ্রেপ্তার ২ Headline Bullet কুষ্টিয়া সীমান্তে অভিযান ১৪ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার Headline Bullet জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কঠোর নির্দেশনা Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম

প্রথম বক্তব্য দেবেন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি চুপ্পু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের আইন বিভাগকে, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি—সেগুলো নিয়ে কাজ করছি।দলীয় সংসদ সদস্যদের জন্য শুক্রবার প্রশিক্ষণ কর্মশালা শুরু করে বিএনপি। শনিবার বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হয়েছে।


     এই বিভাগের আরো খবর