ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের পল্লাইন্যা কাটা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে। শহরের পৌরসভার সমবায় মার্কেটে তাঁর কাপড়ের দোকান রয়েছে।আজ শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় সন্ত্রাসী জিসানের নেতৃত্বে কয়েকজন গণেশ পালের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তাতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা গণেশ পালকে এলোপাতাড়ি মারধর এবং একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় গণেশ পালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে ওসি মো. ছমি উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে গণেশ নিজ বাড়ির ড্রেন ও সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চালাচ্ছিলেন। এ সময় একই এলাকার সন্ত্রাসী জিসানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। গণেশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর