ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

এমপি এনামকে সংযত হওয়ার আহ্বান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, ‘পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম নির্বাচনের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। তিনি পটিয়ার সর্বস্তরের মানুষের নির্বাচিত প্রতিনিধি। তাই দায়িত্বশীল অবস্থানে থেকে তাকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানাই।’

শনিবার (৭ মার্চ) বিকেলে পটিয়ার বায়তুশ শরফ মাদরাসা মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে খতমে কোরআন, দোয়া ও এতিম ছাত্রদের সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

ইদ্রিস মিয়া বলেন, ‘আপনি যখন নির্বাচিত হয়েছেন তখন আপনি আর কোনো একটি দলের নন, আপনি পুরো পটিয়ার মানুষের প্রতিনিধি। তাই আপনাকে অভিভাবকসুলভ আচরণ করতে হবে। আপনি কী বলতে কী বলে ফেলছেন, সেইসব বক্তব্যের জবাব আমরা দিতে চাই না।কিন্তু আপনার কথাবার্তা যদি রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে, সেটি কারো জন্যই ভালো হবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনাকে বিজয়ী করেছি। এখন কে কার কাছ থেকে টাকা নিয়েছে, কে কাকে ভোট দিতে বলেছে এসব নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা না করে পটিয়ার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগ দিন।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আপনি যদি হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসনের নামে শোষণ করতে চান, তাহলে পটিয়ার শান্তিপ্রিয় মানুষ ঘরে বসে থাকবে না।


     এই বিভাগের আরো খবর