ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক

শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ড সিস্টেমসহ তাকে থানায় নেওয়া হয়।

আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের চানখাঁরপুল এলাকায় ঢাকা মেডিক্যাল মোড়ে সাউন্ড বক্সের মাধ্যমে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এ অবস্থায় কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং তাদের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাগ থানায় নিয়ে যায়।

ঘটনার সময় সেখানে থাকা সাউন্ড সিস্টেম অপারেটর ও মালিককেও থানায় নেওয়া হয় এবং ব্যবহৃত সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়।আটক আসিফ আহমেদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখার কর্মসংস্থান সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলাও করেছিলেন। এ সংক্রান্ত একটি ভিডিও কালের কণ্ঠের প্রতিবেদকের হাতে এসেছে। 

এ ছাড়া আসিফ আহমেদের ফেসবুক অ্যাকাউন্টে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের পরিচয় উল্লেখ করা রয়েছে।


     এই বিভাগের আরো খবর