ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে রমিজ উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযাগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে রমিজ উদ্দিন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযাগ পাওয়া গেছে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে যান। সেখানে তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গরুটি থানা হেফাজতে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


     এই বিভাগের আরো খবর