ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি

বাংলাদেশে জ্বালানি চলবে যত দিন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে নতুন করে চলছে আলোচনা। দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

গত মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।তিনি জানান, জ্বালানির মধ্যে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুদ রয়েছে।

তিনি আরো জানান, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানিতে তাৎক্ষণিক সংকট না থাকলেও অপরিশোধিত জ্বালানি আমদানিতে ব্যাঘাত ঘটলে চাপ তৈরি হতে পারে।বিপিসি’র মজুতের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জ্বালানি তেলের মজুত ১৪ থেকে ২১ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে আরো দুটি জাহাজ চট্টগ্রামে তেল নিয়ে এসেছে, যার একটির খালাস শুরু হয়েছে।তবে কোনো কারণে মধ্যপ্রাচ্যের সংকট আরো ঘনীভূত হলে জ্বালানি তেল আমদানিতে সংকট বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


     এই বিভাগের আরো খবর