চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভাংড়ির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জংধরা রিভ’লবার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার সকালে উপজেলার জামজামি সোহাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত ইদবার আলীর ছেলে জাহার আলীর জামজামি সোহাগ মোড়ে একটি ভাংড়ির দোকান রয়েছে। তিনি বিভিন্ন হকারের কাছ থেকে পুরাতন টিন, কাগজ, প্লাষ্টিক ও ব্যবহৃত স্যান্ডেলসহ ভাঙাচোরা মালামাল ক্রয়-বিক্রয় করে থাকেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি দোকানে পুরাতন স্যান্ডেলের ফিতা বাছাই করছিলেন। এ সময় একটি মোজার ভেতরে মোড়ানো অবস্থায় জংধরা একটি রিভ’লবার দেখতে পান। অপ্রত্যাশিত এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় জামজামি পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা ও জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিভ’লবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ভাঙার মালামালের সঙ্গে অ’স্ত্রটি বিক্রির উদ্দেশ্যে দিয়ে থাকতে পারে অথবা গোপনে ফেলে গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আজগর আলী বলেন, “সোহাগ মোড়ের এক ভাংড়ির দোকানদার স্যান্ডেল ও ফিতা বাছাই করার সময় মোজার মধ্যে জংধরা একটি রি’ভলবার দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। অ’স্ত্রটির বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।” পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভ’লবারটি কার্যকর কি না এবং এর সঙ্গে কোনো অপরা’ধমূলক ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।