গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ওসি মাহবুর রহমান। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় ২ লাখ টাকা চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেন তারা। পরে ওইদিন রাতেই এ ঘটনায় কারখানার মালিকের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে