ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ()

আদিলুর রহমান খানকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ

সদ্য বিদায়ি উপদেষ্টা আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে।নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশে সোমবার বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন।

জানা যায়, সদ্য বিদায়ি উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বররত কর্মকর্তা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন।তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়।

এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল সাংবাদিকদের বলেন, ‘ঘটনা সে রকম কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।’


     এই বিভাগের আরো খবর