ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে শীর্ষ তিন নেতা দায়িত্বে

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।

এরপরই সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি কাউন্সিল অস্থায়ীভাবে দেশের সমস্ত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই তিন শীর্ষ নেতা মিলে অন্তর্বর্তীকালীন সময় তদারকি করবেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।


     এই বিভাগের আরো খবর