ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

রাজবাড়ীতে মাদক মামলায় একজনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে মাদক মামলায় মোঃ তৌফিকুর রহমান মোল্লা মুন্না (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৭বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। (১৪ই মে) মঙ্গলবার রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৯(খ)/১৯(৪) ধারায় এ রায় ঘোষনা করেন । রাষ্ট্র পক্ষের আইনজীবী পি,পি মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন । কারাদণ্ডপ্রাপ্ত তৌফিকুর রহমান মোল্লা মুন্না রাজবাড়ীর নতুন ভবানীপুরের মোঃ আফতাব উদ্দিন মোল্লার ছেলে। ২০১৮ সালের ৬ই জুন বিকেলে ভবানীপুর থেকে তৌফিকুর রহমান মোল্লা মুন্নাকে ৫৫০ পিস ইয়াবা সহ আটক করে র‍্যাব। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর