রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (১২ মে) রবিবার বিকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দার এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ জনৈক হযরত আলী এর চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গার উপর হতে ১। মোঃ মোজাম্মেল শেখ (৩৮), পিতা-মোঃ আজিমদ্দিন শেখ, সাং-তজু ব্যাপারী পাড়া, এ/পি সাং-২নং ব্যাপারী পাড়া, থানা-গোয়লন্দঘাট, জেলা-রাজবাড়ীকে মোট ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান মোট ২১,০০০ হাজার টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে সোমবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ধৃত আসামী মোঃ মোজাম্মেল শেখ এর বিরুদ্ধে পুর্বে ০১টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।