ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক ০২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ০৩(তিন) জন সদস্য গ্রেফতার

অতিরিক্ত ডিআইজি জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার), পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ মোহাম্মদ সোহেল রানা, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই (নিরস্ত্র)/স্বপন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-৩৬, তারিখ- ২৮ মার্চ, ২০২৪; জি আর নং-১১০, তারিখ- ২৮ মার্চ, ২০২৪; সময়- রাত্র ০২.০৫ ঘটিকা ধারা- 379 The Penal Code, 1860; রুজু হওয়ার পর অভিযান পরিচালনা করে দ্রুততম সময়ে ০২টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ০৩(তিন) জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। যাদের নাম ১। মোঃ জাকির হোসেন(৩৯), পিতা-মোঃ আব্দুল রশিদ তারা, গ্রাম-মৌজামালিবাড়ী থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ২। মোঃ আবু হাসেম @ হাসমত(৩৬), পিতা-মোঃ ইমান, মাতা-মোছাঃ হাসিনুর বেগম, গ্রাম-বানিয়াবাড়ী, থানা-ভুঞাপুর, জেলা-টাঙ্গাইল, ৩। মোঃ সাইদুল(২৯), পিতা-মোহন আলী, গ্রাম-বেশীনগর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর