ইবি থানা প্রতিনিধি: কুষ্টিয়া ইবি থানাধীন আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের চরুয়পাড়ার মো: খোকন হোসেন (৩৮),পিতা:- মো: তোমছের আলী মন্ডলের বসতবাড়ির গোয়াল ঘরের টিনের চালের উপর থেকে গাঁজা উদ্ধার করেন পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্পে আইসি এসআই লায়েকুজ্জামান সহ সংগীয় ফোর্স।এই বিষয়ে পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্পের আইসি বলেন ০৯/০২/২৪ইং তারিখে ১৩:৫৫ ঘটিকার সময় পশ্চিম আব্দালপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে মো: খোকন হোসেন মাদকদ্রব্য গাঁজা নিজ দখলে তথা নিজের পানের বোরজের মধ্যে চাষ করে বাড়ির গোয়াল ঘরের টিনের চালের উপর দেশীয় প্রকৃয়িয়াই শুকানোর কাজ চালাচ্ছে।এমতাবস্থায় উর্ধতন কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে অবিহিত করিয়া সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া গাঁজা উদ্ধার করতে সক্ষম হই।পরবর্তী তে থানায় সোপর্দ করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করি।তিনি আরো বলেন আমার দায়িত্বপ্রাপ্ত বিট এলাকায় কোনো মাদক ব্যবসায়ী জায়গা হবে না হয় তাকে মাদক বিক্রি বন্ধ করতে হবে না হয় আমার জালে ধরা দিতেই হবে। কোনো মাদক ব্যবসায়ীর রক্ষা নাই।