কুষ্টিয়া প্রতিনিধি:-মাত্র কয়েকদিন হয়েছে ভোট যুদ্ধের।জয় পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মাঝে কারো ঝুলিতে এসেছ জয়ের বিজয় গাথা আরবার কারো ঝুলিতে পড়েছে পরাজয় এর গ্লানি মাখা।সকলের জল্পনা কল্পনা ছাড়িয়ে নৌকার বিপক্ষে সতন্ত্র পার্থী হয়ে অনেকেই ছিনিয়ে এনেছে বিজয়ের মালা।তেমনি কুষ্টিয়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামারুল আরেফিন ট্রাক প্রতিক নিয়ে ভোট যুদ্ধে নৌকার প্রার্থী জনাব হাসানুল হক ইনু পরাজিত করে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। আর এই জয়ের বিজয় মাখা আনন্দঘন মুহুর্ত কে ভাগাভাগি করে নিতে কুষ্টিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম তানভীর নবেল ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম কামারুল আরেফিন কে গতকাল তার নিজ বাস ভবনে ফুলের শুভেচ্ছা জানান।এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় কামারুল আরেফিন কে বিজয়ের মালা পরিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা সোহেল রানা বাবু,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সোহেল মন্ডল,যুবলীগ নেতা রেজাউল করিম ও সাইদ আহমেদ সহ আরো নেত্রীবৃন্দ।