ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে তবে কখন কোথায় হবে নিশ্চিত ছিল না গোয়েন্দা তথ্য ছিল: র‍্যাব

র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। তথ্য ছিল, নাশকতার ঘটনা ঘটতে পারে। কিন্তু কোথায় হবে এটা বলা কঠিন ছিল। তবে আমাদের নজরদারি অব্যাহত ছিল।

নজরদারি ছিল বলেই তৎক্ষণাৎ কিছু ধরেছি। তদন্ত চলছে, দেখি কি পাওয়া যায়। ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তাধীন।’

আজ শনিবার বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন কেন্দ্রে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও র‍্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এম খুরশীদ হোসেন।গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল থেকে বিএনপি ও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি চলছে। এমন পরিস্থিতির মধ্যে আপনি কি মনে করেন ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন? এমন পরিস্থিতিতে ভোটাররা কী ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছে বলে আপনি মনে করেন না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘নাশকতার ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এ ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ভোট যারা বয়কট করেছেন বিশেষ করে বিএনপি-জামায়াতের কথা আমরা জানি।গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল থেকে বিএনপি ও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি চলছে। এমন পরিস্থিতির মধ্যে আপনি কি মনে করেন ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন? এমন পরিস্থিতিতে ভোটাররা কী ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছে বলে আপনি মনে করেন না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘নাশকতার ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এ ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ভোট যারা বয়কট করেছেন বিশেষ করে বিএনপি-জামায়াতের কথা আমরা জানি।

আমরা গতকাল তিনজনকে আটক করেছি। তাঁদের কাছে পেট্রল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাঁদের আমরা জিজ্ঞাসাবাদ করছি।’

এম খুরশীদ হোসেন আরো বলেন, ‘যেকোনো ঘটনা যখন ঘটে আমরা অবশ্যই তা খুঁজে বের করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না।কারণ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা তদন্তাধীন। তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’


     এই বিভাগের আরো খবর