এক এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক এক। গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়, (১২ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ মোতালেব হোসেনের নেতৃত্বে একটি টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন সাকের ফকিরের পাড়া সাকিনস্থ জনৈক আবু তাহের সরদার এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ আদর্শ গ্রামের মৃত মুনছের মমন্ডল এর ছেলে ১। আলাল উদ্দিন (৪১)কে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা সহ আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী আলাল উদ্দিন এর বিরুদ্ধে পূর্বে ০১ টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।