ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ গুলশানে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে গুলশান এলাকায় মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ এ সময় মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আজ বুধবার দুপুরে গুলশান-১ থেকে গুলশান-২ অভিমুখে মিছিলে এ ঘটনা ঘটে।মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জাকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহস্বাস্থ্য সম্পাদক ডা. মো. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি জাফর উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, সদস্য ইয়াসিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, রাহাত হোসেন, মাজহারুল ইসলাম সুমন দরজী, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক আতাউর রহমান।এতে আরো অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, আব্দুল হামিদ, শাহানাজ পারভীন, বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমান সহসাধারণ সম্পাদক আবু মুছা রবিন, হুমায়ুন কবির ওমর, সহসাংগঠনিক সম্পাদক কাজল হোসেন, প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, সহসাধারণ সম্পাদক আবদুর রহমান, কবি নজরুল কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান।বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আব্দুল আউয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক, সাকিব হোসেন হৃদয়, সহসাংস্কৃতিক সম্পাদক, শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মো. সুজন মৃধা, মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্যসচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খান, এ কে এম হাসানাত আলীমুন, মো. হিরন, ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শিহাব খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন, ছাত্রনেতা নবাব রাব্বি, মীর সাব্বির, শেখ ওমর, মাহবুব খান, মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু, হাতিরঝিল থানার দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শুভ, ৩৬ নম্বর ওয়ার্ডসাধারণ সম্পাদক নাসির ঢালী, বনানী থানা ছাত্রদল নেতা হৃদয় হোসেন, জিসান রহমান, তাসীম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব, লিখন, আব্দুল্লাহ আল মামুনসহ অসংখ্য নেতাকর্মী।


     এই বিভাগের আরো খবর