, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। ডিবি অফিস সুত্রে জানাযায়, রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য (২৬ নভেম্বর) রবিবার রাতে রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ আলেয়ার গলির জনৈকা বিউটি বেগম, এর বাড়ীর ভাড়াটিয়া রূপা বেগমের এর ভাড়াকৃত রুমের সামনে হতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাউদ নগরপাড়া গ্রামের মোঃবাবু মিয়ার ছেলে ১। মোঃ গোলাম রাব্বী(২৪)কে ১০০ পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০ হাজার টাকা এবং ধৃত আসামীর ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।আসামীকে সোমবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।