ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে বসিয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আকাশ খান (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।
(১৪ সেপ্টেম্বর) শনিবার দিবাগত গভির রাতে কালুখালী উপজেলেরা চাঁদপুর ব্যাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকাশ খান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর রাম নগর গ্রামের মোঃআবু বক্কর খানের ছেলে।

থানাসুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলা চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মাদক সম্রাট আকাশ খানকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ সময় আকাশের মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। রবিবার তাকে রাজবাড়ী আদালতের পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর